March 10, 2026, 7:33 pm
শিরোনামঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪ এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত ওসিসহ ৩ পুলিশ

Reporter Name

মোরেলগঞ্জ থানা লোগো  © সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ও ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে আটকের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসানসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আটক বনি আমীন পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খাউলিয়া ইউনিয়নের বারইখালী গ্রামে হারুন তহসিলদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ওসি রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলাম ও কনস্টেবল মো. শাহীন খান। রাত দেড়টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ঢাকার মিরপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ কয়েকজন নেতাকর্মী মোরেলগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বনি আমীনকে আটক করে। ওই সময় বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে অভিযানে নেতৃত্ব দানকারী ওসি রাকিবুল হাসানসহ তিনজন আহত হন। রাত দেড়টার দিকে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি রাকিবুল হাসান ঢাকা মেইলকে বলেন, বনি আমীনকে আটকের সময় কয়েকজনে মিলে পুলিশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় থানার এসআই রাম উত্তম রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।



Our Like Page
Developed by: BD IT HOST