April 17, 2026, 6:34 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ১৮৩টি ফোন উদ্ধারসহ চক্রের গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের ১৮৩টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাচালান চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম-খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মোঃ রাজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৫৫ ঘটিকায় শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবি সূত্রে জানা যায়,রাজধানীতে বিশেষ অভিযানপরিচালনাকা লে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি শাহআলী থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রয় করছে।এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তুহিন ও রাজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের টিম।

এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়,গ্রেফতারকৃতরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলফোন চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST