June 2, 2026, 6:12 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সমন্বয়কের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

Reporter Name

শাহীন রহমান, স্টাফ রিপোর্টার, পাবনা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

Pause

Mute
Remaining Time -9:25

Close PlayerUnibots.com
আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এমন সময় ৩ থেকে ৪ জনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সমন্বয়ক ইব্রাহিম হোসেন তার ফেসবুক আইডিতে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।

আরও পড়ুন : অভিনব কায়দায় পর্নো ভিডিও বানিয়ে ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট, গ্রেপ্তার স্কুলছাত্রী

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে এ ঘটনায় এখনও (শুক্রবার সকাল ১১টা) কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST