June 24, 2026, 6:20 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই

Reporter Name

স্টাফ রিপোর্টার-সরকারি কর্মকর্তা একই কর্ম স্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না এমন নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে ।একই পদে তিন বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই সকল কর্মকর্তাগণকে নতুন পদে/ স্থানে বদলি করতে হবে। সকল কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে এই আদেশ রয়েছে।

কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় এক যুগ এবং কারো কারো ক্ষেত্রে প্রায় দুই যুগেরও বেশি কাল যাবত বদলী বন্ধহয়ে আছে।ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়ার পরেও অনেক কর্মকর্তা এখনো কর্মরত রয়ে গেছেন এখানে।

দীর্ঘ সময় একই কর্মস্থলে চাকরি করার সুবাদে নিয়মবিধি ভঙ্গ করে নিজস্ব নিয়মে ইচ্ছামাফিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে।দীর্ঘদিন একই কর্মস্থলে চাকরি করায় করেছে বেপরোয়া অনিয়ম ও দুর্নীতি। ক্ষমতার প্রভাব খাটিয়ে সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে লাভবান হচ্ছেন কর্মকর্তারা।

এমনকি দুর্নীতির কেন্দ্রস্থল হিসেবে তৈরি হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তাই ময়মনসিংহ বাসী খুব দ্রুত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু করে সরকারের লক্ষ্যমাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

সিটি করপোরেশনের প্রকৌশলী জসিম উদ্দিন, আজাহারুল ইসলাম জিল্লুর রহমান সহ ডজনখানেক কর্মকর্তা দীর্ঘদিন কর্মরত থাকার কারনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে করপোরেশন সংলগ্ন দশ তলা ভবন নির্মাণ করেছে। গড়ে তোলেন নামে বেনামে সহায় সম্পদ।দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে বেড়িয়ে আসবে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি।



Our Like Page
Developed by: BD IT HOST