April 29, 2026, 2:43 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামী মো. ইব্রাহীম (৩৭) কে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সাথে দুই বছর আগে মো. ইব্রাহীমের বিয়ে হয়। তারা বংশাল থানাধীন ৩৩নং ওয়ার্ডস্থ ২৪ নং সিক্কাটুলী এলাকায় ওলি মোহা ম্মদ এর বাসার ২য় তলায় বসবাস করতো। মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে সন্দেহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম। মাথায় হাতুড়ির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে গ্রেফতার করে। পরবর্তীতে ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডি এর ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।ভিকটিমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করে নিহত মাকসুদার পরিবার গ্রেফতারকৃত মো. ইব্রাহীম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST