June 24, 2026, 11:56 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর বিভাগের আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার:

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম”নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতা এবং পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে করা মামলায় গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলা থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত পাঁচ মাসে ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো।রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম এবং অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্যমতে,শনিবার (১ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্নউপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন উপজেলার গ্রেপ্তারকৃতরা হলেন—

গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল,পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি,গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার,সদস্য শরিফুল ইসলাম,মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণসম্পা দক আনারুল ইসলাম,

কুড়িগ্রামের কচাকাটার বল্লবেরঘাস ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাকি খন্দকার ও যুবলীগের কোষাধ্যক্ষ জোয়াদ্দার আব্দুল খালেক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতাপ চক্রবর্তী, জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মকিমুল ইসলাম,

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজনিন সুলতানা নাজলি, কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বা য়ক আশিকুর রহমান আসিফ,রৌমারীর যাদুচর ইউনিয়নযুবলীগ সহসভাপতি আব্দুল হাকিম,শৌলমারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন,রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর আব্দুর রশিদ।

এ ছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন—দিনাজপুরের ঘোড়াঘাট উপ জেলা আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া,চিরিবন্দরের আব্দুল পুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম,সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরজ্জামান নুর ও সদস্য লুৎফর রহমান,বিরল উপজেলা আওয়ামী লীগের প্রচা র সম্পাদক মতি লাল সরকার,পারবতীপুর পৌরসভার যুবলীগে র যুগ্ম-সম্পাদক মিলন সরকার,

দিনাজপুর সদর উপজেলা ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগ সভা পতি আতিকুর রহমান,ফুলবাড়ি উপজেলার এলুয়ারিইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহসাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ,বোচা উপজেলার আটগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রইচ উদ্দিন আহম্মেদ বাবলু ও সদস্য জগলুল পাশা চৌধূরী কায়রো,

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজের আলী ও নাজুমুল হক,ঘোড়াঘাট পৌরসভার আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া,ঠাকুরগাঁও সদরের আওয়ামী লীগ সদস্য তহিদুল ইসলাম ও জতি ওরফে নিলয়, বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইদুর রহমান ওরফে পাতা নু,দেবীগঞ্জ উপজেলার দিবী ডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম,সদস্য আব্দুল মতিন,দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ময়েজ আকন্দ।

পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন,গত২৪ ঘণ্টায় ৩৫ জনসহ পাঁচ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ,হত্যা,ভীতিসৃষ্টি,হত্যাচেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের ১ হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে অভিযুক্ত আসামি দের ব্যাপারে আমরা প্রতি মুহূর্তে জিরো টলারেন্স।



Our Like Page
Developed by: BD IT HOST