June 28, 2026, 1:57 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে আওয়ামী লীগ : যুবলীগ নেতাসহ গ্রেফতার ২০

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে গত ২৪ ঘণ্টার কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

গ্রেফতাররা হলেন-ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবে ক সহ-সভাপতি সাইফুল আলম ফেরদৌস (৬০), গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা আক্তার (৫০), সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া (৩৫),সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জ ল হোসেন (৩৮), সদর উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল আল রাসেল (৩৮), মো. আনোয়ার হোসেন (৩২) ও আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪০)।

এছাড়া বিভিন্ন মামলায় সাগর মিয়া (৩২), শাহাদাত হোসেন বাবু (৩২), মনিরুল কাইয়ুম হৃদয় (৩৩),বিপ্লব (৩০),নুরুল আমিন নুরু ওরফে লাল চাঁন (৩০),মো. রাজীব (২৯),রিয়াজ উদ্দিন ওরফে রিয়াজ (২৯),সোহেল হাসান ওরফে ধইন্যা (৩১),সুজন (২৫),রুমান (৪২),সামাদুল মীর (৬৫),মো. ফরিদ আহমেদশুভ্র (৩২) ও মো. ফরহাদ হোসেন শান্ত (২৪) তারা সদরসহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সফিকুল ইসলাম গণমাধ্যম কে বলেন,গ্রেফতাররা সদরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে তোলা হলে বিচারক রাজিব আহম্মেদ তালুকদারের নির্দেশে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST