June 2, 2026, 2:56 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী ১ কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আজ (১৯ মার্চ) বুধবার

সকালে আটককৃত অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। গত রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই অভিযুক্ত শাহ আলমকে গ্ৰেফতার করে আজ সকালে আদালতে প্রেরণ হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST