June 13, 2026, 12:13 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name

প্রথমময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বাংলা – তুই বলায় ময়মনসিংহ নগরীতে মো.সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নগরীর হামিদ উদ্দিন রোডে এই হত্যাকান্ড ঘটে।

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। সে বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতো।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেন, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজিব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল।

এসময় সজিব মন্টিকে তুই বলায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST