November 22, 2026, 7:41 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ারবিলে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ১

Reporter Name

ইকরামুল হক জেলা প্রতিনিধি কক্সবাজার কক্সবাজার:

পূর্বের ঘটনার জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাঁটা, সিকদার পাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ১জন নিহত ও আরেকজন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর বারোটার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত মোঃ আরিফ কৈয়ারবিল ইউনিয়ন এর সিকদারপাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে বলে জানা যায়।

এদিকে নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিকদারপাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সোজনের হামলায় নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়।

এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

উক্ত ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ইনভেস্টিগেশন চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST