June 3, 2026, 7:13 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পর্ব-১ অবৈধ কয়লার চুলা শেল্টার দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল

Reporter Name

 

বিশেষ প্রতিনিধি :
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাড়ায় অবৈধ কয়লার চুলায় সয়লাব। বন বিভাগের জায়গায় পরিবেশ নষ্ট করে চলছে এ কর্মকাণ্ড। অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বিশেষ ব‍্যক্তিবর্গ।

তথ‍্যে উঠে আসে সকল নেপথ্যের সকল গল্প। দলীয় ব‍্যানার ব‍্যবহার করে আরামে চালাচ্ছেন স্থানীয় লোকজন। স্থানীয় চুল্লি চালাচ্ছেন, হাবিব, সাওার, আমজাদ, সবুর, মেম্বার বিদ্যুৎ,আর দেখভাল করেন, ফরহাদ ও সানোয়ার কথিত বাজার ব‍্যবসাহি সভাপতি।

তথ‍্য সংগ্রহের সময় থেকেই নানা সমস্যার মুখোমুখি হয় গনমাধ‍্যমকর্মিরা। তথ‍্য সংগ্রহে জানা যায়, এই অবৈধ ব‍্যবসার শেল্টার ( সাপোর্ট ) দেয় মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। আর লিড দেন ফরহাদ ও সানোয়ার।

গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) নিজের ব‍্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক কে কল করে করেন উল্টাপাল্টা প্রশ্ন। তথ‍্য সূত্রে জানাযায়, মাসিক মাশুহারা নিয়ে এ ব‍্যবসার শেল্টার দেন সরকারি এই কর্মকর্তা।

অবৈধ ব‍্যবসার জোগানদাতা এই কর্মকর্তা মোটা অংকের টাকা নিয়ে জোগান দিচ্ছেন। অবৈধ ব‍্যবসাহিরা সাংবাদিক দের কে জানান, সকল প্রশাসনের সাথে সমন্বয় করে এই অবৈধ ব‍্যবসা চলছে।

পরে দিন সাংবাদিক রা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আপনারা নিউজ করেন আমার কোন সমস্যা নাই। গভীর রাতে ফোন করে উল্টো পালটা প্রশ্ন করার বিষয় জানতে চাইলে কোন উত্তর মেলেনি আমিনুল ইসলাম (বুলবুল) কাছে থেকে পরে বলেন আপনারা অফিসে আসেন দেখবো।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান বলেন, বিষয় টা খতিয়ে দেখতে হবে। আর চুল্লিতে অভিযান পরিচালনা করা হবে। পরে জেলা প্রশাসক বলেন, স্ব-স্ব দপ্তর অভিযান পরিচালনা করবেন। আর সহকারী কমিশনার (ভূমি) বিষয়ে যাচাই বাচাই করে ব‍্যবস্তা নেয়া হবে।

পরে বিভিন্ন পরিবেশ সংশ্লিষ্ট রা বলেন, অসৎ কর্মকর্তার কারনে পরিবেশ আজ বিপদগ্রস্ত হচ্ছে। যেখানে অক্সিজেন সংকট সেখানে বনের গাছ কেটে পুরিয়ে কয়লা তৈরির কারখানার শেল্টার দেন সরকারি কর্মকর্তারা।

পরিবেশ রক্ষায় ভূমিকা না নিয়ে দেশের চিন্তা না করে অবৈধ টাকার খেলায় মেতেছেন এ কর্মকর্তা গন। স্থানীয় লোকজন শুধু চল্লি নয় বন বিভাগের জমি দখল করে তৈরি করেছেন নানান স্থাপনা।

স্থানীয় এলাকাবাসী বলেন, এ চুল্লির কারনে সমস্ত এলাকায় পরিবেশ দূষিত করছে। কোন দপ্তর কোন প্রকার ব‍্যবস্তা নেয়নি। সরকারি কর্মকর্তা রা আসে আর টাকা নিয়ে চলে যায়। সহকারী কমিশনার (ভূমি) এ ধরনের কাজে ক্ষুদ্ধ এলাকা বাসী।

তথাকথিত নামধারি সাংবাদিক জরিত আছেন বলে দাবি করেন তারা। এ অবৈধ ব‍্যবসা বন্ধ ও সরকারি কর্মকর্তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়।



Our Like Page
Developed by: BD IT HOST