April 29, 2026, 2:48 pm
শিরোনামঃ
মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

Reporter Name

সম্পাদকীয় ডেস্কঃ

দেশের সাংবাদিকদের ঐক্যের প্রতীক ও পেশাগত স্বার্থ রক্ষায় গড়ে ওঠা সংগঠন সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) গত ৬ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। যা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে শক্ত,মজবুত এক খুঁটি হয়ে থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান ফাহাদ এবং প্রধান উপদেষ্টা মোঃ আসিফুজ্জামান আসিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সাংবাদিকদের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে রয়েছে- সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে স্বাস্থ্য, সাহিত্য, মানবাধিকার, পরিবেশ, সমাজকল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম এবং প্রশাসনিক বিষয়ক সম্পাদকসহ একাধিক পদ।

গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে রয়েছেন:

সভাপতি: মোঃ কামরুল হাসান,
সাধারণ সম্পাদক: মোঃ শাহাবুদ্দিন
সহ সাধারণ সম্পাদক: মোঃ শাহজাহান বিপ্লবী সুমন,
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্বাস উদ্দিন,
সহ যুগ্ম সাধারণ সম্পাদক:মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোসলেহউদ্দীন,আরিফুল ইসলাম,শাকিল রানা।
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী।
সহ সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম সানি, সাজ্জাদ মাহমুদ মনির, তৌফিকুর রহমান তাহের, সাইফুল ইসলাম, মাহবুব আহমেদ, মোঃ জয়নাল আবেদিন,
দপ্তর সম্পাদক: সৈয়দ মোহাম্মদ কায়সার,
সহ দপ্তর সম্পাদক: মোঃ আবু ইউসুফ উদ্য়,নয়ন রায়,আবু বকর সিদ্দিক খান।

বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে রয়েছেন:

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল মতিন মুন্সি,
শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ জিয়াউর রহমান,
সাহিত্য বিষয়ক সম্পাদক: সাকিব আহসান,
মানবাধিকার বিষয়ক সম্পাদক: কাজী মোস্তাক আহমেদ,
প্রশাসন বিষয়ক সম্পাদক: আবু রাসেল সুমন,
পরিবেশ বিষয়ক সম্পাদক: মোঃ ইদ্রিস আলী,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আরিফুর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা মোঃ এমরুল ইসলাম,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শাহিনুল ইসলাম লিটন,
যুব বিষয়ক সম্পাদক: মোঃ আমজাদ হোসেন
প্রচার সম্পাদক: আকিকুর ইসলাম রুমান
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ দিপু আহম্মেদ,

এছাড়া সহ সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনে কার্যকর ভূমিকা রাখবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরবে।

কমিটি ঘোষণার পর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহাদ বলেন, “আমরা বিশ্বাস করি সাংবাদিকদের ঐক্যই সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। যা রাষ্ট্রের সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে। নতুন কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করবে এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।”একই সাথে সাংবাদিকদের “একতা • সহযোগিতা • অধিকার আদায়ে শক্তির প্রতীক হয়ে, সাংবাদিকদের কণ্ঠস্বর এবং হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।

উল্লেখ্য, সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নানা কার্যক্রম চালিয়ে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তাদের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হয়ে উঠেছে।

ইতি মধ্যে ই সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) সারাদেশ জুড়ে বিভাগীয় কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছে।সাংবাদিক একতার পাশাপাশি সাংবাদিক সহযোগিতা, সাংবাদিক সুরক্ষা এবং সাংবাদিক পরিবারের আর্থিক নিরাপত্তা খুব শ্রীঘ্রই নিশ্চিত করবে বলে আশাবাদী সংগঠনের প্রতিটি সদস্য।



Our Like Page
Developed by: BD IT HOST