June 29, 2026, 11:29 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গফরগাঁওয়ে ৪টি গরু চুরি, দিশাহারা পরিবার

Reporter Name

স্টাফ রিপোর্টার:

গফরগাঁও উপজেলায় এক সৌদিআরব ফেরত প্রবাসীর ৪টি গরু চুরি হয়ে গেছে। এসব গরুই ছিল তার পরিবারের অন্যতম আয়ের উৎস এই ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।

ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি গ্রামে। জানা গেছে, গ্রামের বাসিন্দা মামুন মিয়া সৌদিআরবে গিয়ে ছিলেন। এখানে কোন প্রকার সুবিধা না করতে পেরে তিনি দেশে ফিরে আসেন। সৌদি থেকে ফেরার পর এই ৪টি গরুই ছিল তাদের পরিবারের দৈনন্দিন খরচ চালানোর অন্যতম অবলম্বন।

​মামুন মিয়া জানান, চোরেরা গোয়ালঘরের ৩টি তালা ভেঙে তার ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। সকালে উঠে গোয়ালঘর তালা ভাঙা ও গরু নেই দেখে তারা হতবাক হয়ে যান। পরিবারের সদস্যরা জানান, এই গরুগুলো দিয়েই তারা জীবিকা নির্বাহ করতেন। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তাদের সামনে অনিশ্চয়তা নেমে এসেছে।

​স্থানীয়রা বলছেন, গফরগাঁও উপজেলায় গরু চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST