April 22, 2026, 12:35 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুক্তাগাছায় ভুয়া এএসপি ও সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে গ্রেপ্তার ৪

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের মুক্তাগাছায় ভুয়া পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সেজে প্রতারণার চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারীকে সেনাবাহিনী ময়মনসিংহ ক্যান্টনমেন্টে হেফাজতে নেয়।

গত সোমবার রাত ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে দুই যুবক মুক্তাগাছা থানায় প্রবেশ করে। এর মধ্যে মৌলভীবাজারের ইফতেখার শাহীন (২৪) নিজেকে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দেন। তার সহযোগী সাব্বির আহমেদ সৌরভ (২৪), মুক্তাগাছার মুজাটি চরপাড়া এলাকার বাসিন্দা, সেনা সদর দফতরের ক্যাপ্টেন পরিচয়ে থানায় প্রবেশ করে। তাদের সঙ্গে গাড়িচালক নরসিংদীর তানভির খন্দকার এবং মুক্তাগাছার শ্যামপুর গ্রামের ফাহমিদুল হাসান (২৮) উপস্থিত ছিলেন।

থানায় প্রবেশ করে তারা পূর্বের একটি অভিযোগের টাকা আদায় সংক্রান্ত বিষয়ে এসআই আমজাদ হোসেনকে শাসান এবং অশোভন আচরণ করেন। এতে উপস্থিত কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে যাচাই-বাছাই করে তাদের ভুয়া পরিচয় ধরা পড়ে।

ঘটনার পর চারজনকে আটক করে থানায় আনা হয়। এসআই আমজাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেনা ক্যাপ্টেন পরিচয়দানকারীকে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে, আর বাকি তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST