June 26, 2026, 12:33 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিতত

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের অভিষেকের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং ভূমি প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST