November 22, 2026, 5:14 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এস আই সাফায়েত এর সফল অভিযান শীর্ষ মাদক ব্যাবসায়ী সাইফুল ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার (ওসি) নাজমুস সাকিব এর কঠোর নির্দেশে, কর্মদক্ষ এস আই সাফায়েত হোসেন ৭ মার্চ ২০২৬ শনিবার ভোরে নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুর আবাসন পল্লীতে এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম কে ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেছে, পুলিশ জানায় ধৃত শীর্ষ মাদক ব্যাবসায়ীর পিতার নাম সামছুল হক, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এদিকে শীর্ষ মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম গ্রেফতার হওয়ার খবরে স্থানীয় এলাকাবাসী অভিযোগে জানায় শীর্ষ মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পাইকারী ও খুচরা ইয়াবা ট্যাবলেট ব্যাবসা করে আসলেও প্রানের ভয়ে কেউ কোন প্রকার মুখ খুলতে পারেনি।

অপরদিকে এস আই সাফায়েত হোসেন কথা প্রসংগে বলেছেন শীর্ষ মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম এর পূর্বেও মাদক ব্যাবসার অভিযোগে গ্রেফতার হয়ে ছিলো পরে সে জামিনে বেড়িয়ে আবারও জমজমাট ইয়াবা ব্যাবসা শুরু করে এ অবস্থায় একাধিক অভিযোগের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, এস আই সাফায়েত হোসেন এই প্রতিনিধিকে বলেছেন আবাসন পল্লীতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে তবে এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন ।



Our Like Page
Developed by: BD IT HOST