March 14, 2026, 7:48 pm
শিরোনামঃ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না ———ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন, “কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন রাজধানীতে মেসার্স প্রাণমুন্সী এন্টারপ্রাইজ আয়োজনে দোয়া ও ইফতার মা্হফিল অনুষ্ঠিত নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

“কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি

Reporter Name

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

 

নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে,নরসিংদী – তিন শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৬ ইং শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির হলরুমে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ,শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য ,মোয়াজ্জেম হোসেন খান,মোঃ ফজলুল হক লিটন,ডঃ মোস্তফা তপন,এইচ এম কামরুল ভুঁইয়া,ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন,নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম, ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার,সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নরসিংদী -তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বক্তব্যে বলেন,আমি বর্তমান শিবপুরের সকলের এমপি,শিবপুরের বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি শিবপুর থেকে মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করবো ইনশাআল্লাহ।

অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। শিবপুরে উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ,আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করতে,

 

চেষ্টা করিব ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই, আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।



Our Like Page
Developed by: BD IT HOST