April 26, 2026, 10:02 am
শিরোনামঃ
খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অপহরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে খিলক্ষেত থানা পুলিশ।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি সাদা প্রাইভেটকারে শেয়ার যাত্রী হিসেবে গাউছিয়ার উদ্দেশে রওনা হন। ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির পিছনের সিটে বসা দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার চোখ ও হাত বেঁধে মোবাইল ফোন, মানিব্যাগ, ডেবিট কার্ড এবং নেক্সাস পে-এর পাসওয়ার্ড নিয়ে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আলমপুর এলাকার একটি নির্জন রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। খিলক্ষেত থানা পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে শনাক্ত করে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত সন্দেহভাজন ব্যক্তি বা তার পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বী (মোবাইল: ০১৭১২-০৭৮৫৩০)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সুত্র, ডিএমপি নিউজ



Our Like Page
Developed by: BD IT HOST