June 6, 2026, 8:03 am
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট!

Reporter Name

প্রথম বাংলা : চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় অনিয়ম, দুর্নীতি আর দালাল চক্রের সিন্ডিকেট যেন এক চিরচেনা সমীকরণ। এই শাখার নানা বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেই আবারও নতুন করে আলোচনায় এসেছেন সার্ভেয়ার মো. আবু ইউসুফ ইফতেখার।

সম্প্রতি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে অন্য জেলায় বদলি করা হলেও, অলৌকিক এক ক্ষমতাবলে বাস্তবে তিনি আগের অবস্থানেই বহাল তবিয়তে সক্রিয় রয়েছেন। এই ঘটনা জেলা প্রশাসনের প্রশাসনিক স্বচ্ছতা ও বদলি আদেশের কার্যকারিতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখা থেকে একটি অফিস আদেশ (স্মারক: ০৫.৪২.২০০০.০০০.০৩১.০২.০০০১.২৪.২২৯) জারি করা হয়। সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত ওই আদেশে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. আবু ইউসুফ ইফতেখারসহ তিনজনকে বদলি করা হয়।

​আদেশে স্পষ্ট উল্লেখ ছিল, আবু ইউসুফ ইফতেখারকে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় সংযুক্ত করা হলো এবং এই আদেশ ‘অবিলম্বে কার্যকর’ হবে।

​আদেশের পর বাকি দুই সার্ভেয়ার নির্দেশ মেনে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করলেও রহস্যজনকভাবে আবু ইউসুফ চট্টগ্রাম ছাড়েননি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বদলির দেড় মাস পেরিয়ে গেলেও তিনি কার্যত চট্টগ্রামের এলএ শাখার প্রভাব বলয়েই অবস্থান করছেন এবং পর্দার আড়াল থেকে ফাইল নিয়ন্ত্রণ করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST