August 31, 2026, 11:07 pm
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর পল্লবী থানা এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো: মানিক (২৯) নামে একজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২:১৩ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড়ে এই ঘটনা ঘটে।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেয়। তিনি চালকের সঙ্গে কথোপকথনের সময় লক্ষ্য করেন একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সাথে পুলিশ ছিনতাইকারী মানিককে হাতেনাতে ধরতে সক্ষম হন। পরবর্তীতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।

আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST