স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন
Reporter Name
Update Time :
রবিবার, জুন ২১, ২০২৬
/
38 Time View
/
Share
প্রথম বাংলা : স্পেশাল ব্রাঞ্চের সম্মানিত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নাজমুল হোসেন ময়মনসিংহ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক ২০ জুন ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় পরিদর্শন করেন।
তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর তিনি ডিএসবি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার ( এসএএফ), মোঃ জসীম উদ্দিন, ডিআইও-১, ডিএসবি, ময়মনসিংহ সহ ডিএসবি অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।