August 16, 2026, 8:06 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে “অটো ফাইন সিস্টেম” চালু করছে।

আগামী ১৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্তপূর্বক স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে মামলার তথ্য প্রেরণ করা হবে। মামলার তথ্য প্রাপ্তির পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘঠিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে। এই ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

হাইওয়ে পুলিশ এই বিষয়ে সম্মানিত যাত্রী সাধারণ, পরিবহন মালিক/শ্রমিক নেতৃবৃন্দসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করে।



Our Like Page
Developed by: BD IT HOST