August 19, 2026, 12:51 am
শিরোনামঃ
ঢাকা বিভাগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও অনলাইন জিআর এস সফটওয়্যার সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা সফল ভাবে সম্পন্ন নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা বাগান শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লামায় নিজ দখলীয় জমির খতিয়ান সৃজন নিয়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান লালমনিরহাট আদিতমারীতে ৩৮ লাখ টাকার খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ নোয়ায়াখালীতে অশ্রসহ দুই আসামী গ্রেফতার টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মইনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২

Reporter Name

সেলিম মিয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি বিদেশি রিভলবার, ২ টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১ টি ছুরি, ১ টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪ টি, প্লাস্টিকের ট্যাপ ৫ টি, ১০ টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST