মোঃ আমীরুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সংবাদ কর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে এ রকম নিন্দনীয় কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই…
পলাশবাড়ীতে চার সাংবাদিককে মারধরের ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন জরুরি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনা প্রয়োজন। সাংবাদিকদের ওপর হামলার পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।
সাংবাদিক আনোয়ার আল শামীম জানিয়েছেন, পলাশবাড়িতে অবৈধ বালু উত্তোলনের তথ্য সংগ্রহে গিয়ে বালুখেকোদের হাতে তিনি সহ ৪ জন অবরুদ্ধ হন । পরে তাদের মারধর করে হাতে টাকা ভিডিও ধারন করেন । তিনি আরো জানান এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন ।
অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের এমন ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হোক, সত্য প্রকাশের পথ রুদ্ধ না হোক।