November 23, 2026, 1:26 pm
শিরোনামঃ
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

Reporter Name

প্রথম বাংলা : ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন সহকারী পুলিশ কমিশনারদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

আজ সোমবার (২৩ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের ১ম তলার সম্মেলন কক্ষে ৪৩তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন শিক্ষানবিশ সহকারী পুলিশ কমিশনারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কঠোর পরিশ্রম, মেধা ও তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। এটি অত্যন্ত গৌরবময় ও সম্মানজনক অধ্যায়ের সূচনা। আজ থেকে আপনাদের ওপর অর্পিত হলো দেশ, জাতি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ বিপদে পড়লে সবার আগে পুলিশের কাছেই আশ্রয় খোঁজে। তাই নিজেদের আচরণ ও সেবার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। একই সাথে যেকোনো অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সাহসী ও বিচক্ষণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তার মূল ব্রত হওয়া উচিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্যভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

নবীন কর্মকর্তারা তাদের মেধা, সততা, দেশপ্রেম ও নৈতিকতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি দেশে ও বিদেশে আরও উজ্জ্বল করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST