October 26, 2026, 11:59 pm
শিরোনামঃ
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রমত্তা যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – প্রমত্তা যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এখন দৃশ্যমান। ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের এ রেল সেতুর ৪৭ ও ৪৮ নম্বর পিলারের উপর বসেছে প্রথম স্টিল স্ট্রাকচার স্প্যান। শিগগিরই বসবে আরও ছয়টি। শুধু স্প্যান বসানোই নয়, অন্য কাজও চলছে দ্রুতগতিতে।

রাত-দিন সেতুর ৫০ পিলারের মধ্যে আটটি স্প্যান বসানোর জন্য পুরোপুরি প্রস্তুত, শেষের পথে আরও কয়েকটি। চার দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতুটি চালু হলে উত্তরাঞ্চলে রেল যোগাযোগে নবদিগন্তের সূচনা হবে।

এ পর্যন্ত প্রায় ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে। ৫০ পিলারের মধ্যে ৩৪টির কাজ চলমান রয়েছে। নতুন প্রযুক্তির লোহা আর কংক্রিটের সমন্বয়ে তৈরি হচ্ছে এ সেতু, ১৯ আগস্ট প্রথম স্প্যান বসানোর কাজ শুরু হয়।

সেতুর দুই প্রান্তে প্রথম তিনটি পিলার বসেছে ২৫০ মিটারের মধ্যে অন্য পিলারগুলো বসছে ১০০ মিটার পরপর। দুই পিলারের মধ্যবর্তী দূরত্বের ফারাকের কারণে অন্য সেতুর মতো পিলার থেকে পিলার স্প্যান বসছে না। এক স্প্যানের সঙ্গে আরেকটি যুক্ত হবে নদীর অংশেই ২০২৪ সালে সেতুর কাজ শেষ হবে।

#রেলওয়েসেতু #যমুনা



Our Like Page
Developed by: BD IT HOST