May 26, 2026, 3:39 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারীতে অটো ভ্যানের ৫জন পেশাদার চোর গ্রেপ্তার

Reporter Name

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে অটো ভ্যান চোর চক্রের পাঁচ জন সক্রিয় পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে

রৌমারী থানা কতৃক সারারাত অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে অবস্থানরত পাঁচজন পেশাদার চোরকে একটি অটো ভ্যানসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।শনিবার দুপুরের দিকে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

রৌমারী থানা সূত্রে জানা যায়, উপজেলার চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী গ্রামের মজিবুর রহমানের ছেলে আরমান আলী(৩০)গতকাল শুক্রবার রৌমারী বাজারে কদম আলীর, হার্ডওয়ারের দুকানের সামনে তার জীবিকা নির্বাহের অটো ভ্যান পার্কিং করে।১ঘন্টাপর প্রয়োজনীয় কাজ শেষে ওই স্থানে অটো ভ্যানটি অনেক

খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। মামলাটি রুজু করে ঘটনাস্থলে থাকা জনৈক কদম আলীর রাকিব ব্রাদার্স

সাইকেল এন্ড হার্ডওয়ার নামীয় দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রৌমারী সদর ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি গ্রামের হযরত আলীর ছেলে আমিনুল ইসলাম(২৭) ও মির্জাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২) কে সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যনুযায়ী সহকারি পরিদর্শক এনামুলের নেতৃত্বে সারারাত অভিযান পরিচালনা করে পূর্ব

খেদাইমারী গ্রামের মানিক ফকিরের ছেলে মনছের আলী (২৬), জয়েন উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৫) ও চরশৌলমারী কলেজ পাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে আতাউর রহমান (৩২) কে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত থাকায় পূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম



Our Like Page
Developed by: BD IT HOST