June 28, 2026, 10:07 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর এর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name

প্রথম বাংলা – দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য প্রদর্শন না করে গোপণ করতঃ মিথ্যা তথ্য প্রদানসহ অবৈধ উৎস হতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় ফরিদপুর হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটরের বিরুদ্ধে দুদক, ফরিদপুর কার্যালয়ে গত ২ অক্টোবর মামলা দায়ের করেছে দুদক।

আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন (৬০), সাবেক অডিটর (বর্তমানে অবঃ), জেলা হিসাব রক্ষণ অফিস, ফরিদপুর, পিতা-মৃত আমিন উদ্দিন আহমেদ, জহুর টাওয়ার, ৩ তলা, এ-৩, আঃ করিম মিয়া সড়ক, নীলটুলি, ফরিদপুর সদর, ফরিদপুর, স্থায়ী ঠিকানা-গ্রাম-শেখপরা, ডাকঘর-কাউলীবেড়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়
আসামি আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন এর প্রতি তার নিজের, তার স্ত্রীর ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাব সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী ফরম নং-০০০২৮৫৮ জারী করা হয়। তিনি গত ২৪/০৩/২০২০ খ্রি: তারিখে উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন,

সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর বরাবরে তার সম্পদ বিবরণী দাখিল করেন। যাচাই/অনুসন্ধানকালে দেখা যায়, দাখিলকৃত সম্পদ বিবরণীতে আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন ২৪/০৩/২০২০ খ্রি: পর্যন্ত সময়ের মোট ৬১,৭২,৫০০/- টাকার স্থাবর ও ৪৬,২০০/- টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন করেন। যাচাই/অনুসন্ধানকালে তার ৭৪,৩১,

৭২৫/- টাকার স্থাবর এবং ২৭,০২,৬৩৩/-টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি (৭৪,৩১,৭২৫-৬১,৭২,৫০০)= ১২,৫৯,২২৫/- টাকার স্থাবর ও (২৭,০২,৬৩৩- ৪৬,২০০)= ২৬,৫৬,৪৩৩/- টাকার অস্থাবর মোট

(১২,৫৯,২২৫+২৬,৫৬,৪৩৩)= ৩৯,১৫,৬৮৮/- টাকার সম্পদের তথ্য প্রদর্শন না করে গোপণ করতঃ মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়,

ফরিদপুরে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৯,১৫,৬৮৮/- টাকার সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে গোপণ করতঃ মিথ্যা তথ্য প্রদানসহ ২০১৬-১৭ করবর্ষ হতে ২৪/০৩/২০২০ খ্রি: পর্যন্ত সময়ে ৪১,২৫,৯২১/- টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধে একটি নিয়মিত মামলা (এজাহার) দায়ের করা হয়েছে।

তদন্তকালে অত্র মামলার অপরাধের সহিত অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনামলে আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST