November 22, 2026, 5:55 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় কলেজ ছাত্র খুন থানায় মামলা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

Reporter Name

নেত্রকোনা প্রতিনিধি-

নেত্রকোনার কেন্দুয়ায় কলেজ ছাত্র সাদ্দাম হোসেন (২০) হত্যা কান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের সেলিম মিয়া (২৬) ও তার বোন লিপা আক্তার (২১) কে গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা আদালতে সোপর্দ করেছেন কেন্দুয়া থানা পুলিশ। সেলিম ও লিপা উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মেয়ে। এর আগে ওই দুইজনকে সন্দেহজনকভাবে আটক করেছিলেন কেন্দুয়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে ও উপজেলা আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন তাদের বাড়ির সামনের একটি পুকুর পাড়ে বসে মোবাইল ফোন চালাচ্ছিলেন। এ সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গলা কেটে পালিয়ে যায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত কলেজ ছাত্র সাদ্দাম হোসেনের মা নাছিমা আক্তার বাদী হয়ে উপরোল্লেখিত ২ জনসহ আরও অজ্ঞাত কয়েকজন আসামী করে সোমবার (১০ অক্টোবর) কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।আশা করি দ্রুত হত্যার রহস্য উদঘাটিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST