August 17, 2026, 12:00 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।

নড়াইল ছাড়াও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীসহ আশেপাশের এলাকা থেকে ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। হাজারো মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এছাড়া চিত্রা নদীপাড়ের বিভিন্ন এলাকায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী ‘সুলতান উৎসব’ শনিবার শেষ হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মঞ্চ চত্বরে ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST