April 27, 2026, 12:43 pm
শিরোনামঃ
দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।২৬ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অফিস।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী ইসরাত সাদমিন, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর উপদেষ্টা চট্র মেট্রো ও চট্রগ্রাম জেলা পিবিআই পুলিশ পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ সাদিয়া সামরিন হৃদি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্যাসিলিটেটর মোঃ ইউসুফ নবীসহ নোয়াখালী জেলার সকল উপজেলার পঃ পঃ কর্মকর্তা ও মেডিকেল অফিসার বৃন্দ।

এসময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের পক্ষ থেকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মপুর ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে আর্থিক অনুদানসহসহ যাবতীয় সেবায় সহযোগীতা করার জন্য সুবর্ণ প্রবাসী ফাইন্ডেশন এর উপদেষ্টা আবু জাফর মোঃ ওমর ফারুককে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আবু জাফর মোঃ ওমর ফারুক সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের কার্যক্রসহ নানা উন্নয়ন ও আত্নমানবতার সেবায় কার্যক্রমের বিষয়ে বিস্তর আলোচনা করেন এবং অসহায় অবহেলিত মানুষের জন্য বিনামূল্যে স্থায়ী সেবার লক্ষে মোহাম্মপুরে একটি হাসপাতাল তৈরী করার জন্য জেলা প্রশাসকের কাছে ১ একর জায়গা প্রদানের অনুরোধ করেন।

পরিবার পরিকল্পনা বিভাগের এমন উদোগের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগের বিষয়টি দৃঢ প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ; এ বিষয়ে কোন ষড়যন্ত্র হলে, কেউ ষড়যন্ত্র করতে চাইলে, কোন চাকরি প্রত্যাশী প্রতারণার স্বীকার হলে জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য, নিয়োগ প্রক্রিয়া কোন ধরনের ব্যত্যয় ঘটলে তিনি কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST