June 28, 2026, 3:30 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

‘মা ইলিশ রক্ষায় ছাড় নেই’ : আইজিপি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

আইজিপি মহোদয় আজ দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লক্ষ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ ২৮ অক্টোবর মধ্যরাতে শেষ হবে।



Our Like Page
Developed by: BD IT HOST