September 24, 2026, 9:04 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

Reporter Name

প্রথম বাংলা – কমিউনিটি পুলিশিংয়র মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র “এই শ্লোগান ধারণ করে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এহতেশামুল আলম, কমিউনিটি পুলিশিং ময়মনসিংহ জেলার সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন।

বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁইয়া।

আলোচনা আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST