June 28, 2026, 1:36 pm
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার:
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাজাহানপুরে গাভীর দুধ দোহনকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

Reporter Name

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরের আশেকপুর হিন্দুপাড়া গ্রামে গাভী দোহনকে কেন্দ্র করে নীলকান্ত (৫৫) নামের এক রাজমিস্ত্রি খুন হয়েছেন।তিনি ওই গ্রামের মৃত ভবানী কান্ত’র ছেলে।গত বুধবার (১৬ নভেম্বর ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রেবা রাণী (৫০) নামের এক নারীকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, নীলকান্ত ও রেবা রাণী পরস্পর প্রতিবেশি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাভী দোহন করছিলেন রেবা রাণী। আর গাভী দোহন স্থানের পাশে থাকা গোবরের ঢিবি থেকে কোদাল ও টুকরি ভার দিয়ে ফসলি জমিতে গোবর নিয়ে যাচ্ছিলেন নীলকান্ত।

এক পর্যায়ে কোদালের শব্দে গাভী নড়াচড়া করায় দোহন করা দুধের বালতি উল্টে দুধ পড়ে যায়।
এ নিয়ে নীলকান্তের সাথে ঝগড়ায় জড়িয়ে পরেন রেবা রাণী। ঝগড়ার একপর্যায়ে রেবা রাণীর ছেলে অটোচালক মোহন (২২) ঘটনাস্থলে পৌঁছে মা ছেলে মিলে নীলকান্তকে মারপিটে আহত করে। স্বজনরা গুরুতর আহত নীলকান্তকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহত নীলকান্ত’র স্ত্রী চায়না রাণী বাদি হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নীলকান্ত হত্যার ঘটনার প্রধান আসামী রেবা রাণী কে গ্রেফতার করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST