June 28, 2026, 2:57 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব-৭,চট্টগ্রাম বাশঁখালী থেকে ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ১ জন আটক

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার :

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন মিনজীরী তলা এলাকায় জনৈক শহীদুলের বসত ঘরের ভিতর মাদক দ্রব্য মজুত রেখে ক্রয় বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর ২০২২ ইং তারিখ ১৮৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত

স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহীদ উল্লাহ (৩৫), পিতা- মৃত সৈয়দুল ইসলাম, সাং- মিনজীরী তলা, থানা-বাঁশখালী, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ শহীদ উল্লাহ (৩৫) এর বসত ঘরের মাটির গর্ত হতে ০১টি প্লাষ্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST