June 1, 2026, 5:12 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ও পত্র প্রেরণ

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬ টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান, ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলার দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকার ১১/৪০ নং বাড়ির মালিক তিতাস গ্যাসের কর্মকর্তা/কর্মচারীদের সাথে যোগসাজশের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাসের লাইন চালাচ্ছেন এবং বর্তমানে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে – এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি টিম ২০-১১- ২০২২ খ্রি. তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। টিম এরূপ অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে

তিতাস গ্যাস (মিরপুর জোন) এর উপমহাব্যবস্থা পকে অবহিত করে এবং তিতাস গ্যাসের প্রকৌশলী-টেকনিশিয়ানকে টিমের সাথে সমন্বয় করে উক্ত স্থান পরিদর্শন করে। পরিদর্শন কালে গ্যাস রাইজার পরীক্ষা করে এবং বিলের রশিদ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়; ফলশ্রুতিতে দুদকের উপস্থিতিতে উক্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন তিতাসের প্রকৌশলীবৃন্দ । উল্লেখ্য যে উক্ত গ্যাস সংযোগ গত জানুয়ারি মাসেও একবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্বারা বিছিন্ন করা হয়।

এরূপ অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কর্মকর্তা/কর্মচারীদের কেউ জড়িত কিনা তা যাচাই বাছাই ও পর্যালোচনা পূর্বক শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।অপর এক অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলাধীন ধুপোইল- আবদুল পুর- লালপুর হয়ে বিলমারিয়া সড়ক পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার উভয়পাশে সংস্কার কাজে।

ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল মোতাবেক কাজ না করে সড়ক সংস্কারে বাতিল ইটের খোয়া ও অন্যান্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজ শাহী হতে ০৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম ২০/১১ /২২ খ্রি. তারিখে আরও একটি অভিযান পরিচালনা করে। টিম সড়ক ও জনপদ বিভাগ নাটোর কার্যা লয়ের উপ-বিভাগীয় প্রকৌশলীকে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করে। উপ-বিভাগীয় প্রকৌশলী পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। টিম উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রকল্প সংশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

উক্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলা ইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST