June 28, 2026, 5:44 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে কৃষক লীগ নেত্রীকে পেটানোর অভিযোগে

Reporter Name

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে জমিদখল,নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার অভিযোগে উপজে লা কৃষক লীগের মহিলা সম্পাদক শেখ হাবিবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এরপর আগেও তাকে মারধরসহ মামলা হামলায় জর্জরিত করেন তিনি। এ বার আয়েনের সাবেক পিএস একরামুল তাকে পি টিয়ে আহত করেন।বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে মোহনপুর উপজেলা চত্বরে এমপি আয়েন উ দ্দীনের সাবেক পিএস একরামুল হক বিজয়ের নেতৃ ত্বে পেটানো হয়।

এর প্রতিবাদে ভুক্তভোগী এই নেত্রী সেখানেই অনশ নে বসেন। এরপর তাকে আরেক দফায় পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যা লয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয় দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনার জেরে হাবিবাকে দুই দফা পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নির্যাতন করার অভিযোগও রয়েছে এমপি আয়েনের বিরুদ্ধে।

হাবিবা জানান,তিনি দুপুরে উপজেলা চত্বরে এলে বিনা কারণে এমপি আয়েন উদ্দীন ও তার দুলাভাই উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের উপস্থিতিতে এনামুল হক বিজয় তাকে পেটাতে থাকেন। পিটিয়ে তাকে রেখে চলে গেলে হাবিবা প্রতিবাদ জানিয়ে সে খানেই অনশনে বসে পড়েন। পরে বিকেলে আবারো বিজয়ের নেতৃত্বে কয়েকজন এসে টেনে-হিঁচড়ে ও পেটাতে পেটাতে উপজেলা আওয়ামী লীগ কার্যাল য়ে নিয়ে আটকে রাখা হয়।’

আহত ওই নেত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হা সপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে এমপি আয়েন উদ্দীনের সাবেক পিএস ও চাচাতো ভাই এনামুল হক বিজয় বলেন,হাবিবাকে আমি কি মাইরবো,সে আমাকেই কামড় দিয়ে খামছে আহত করেছে।’ এক থা বলেই ফোন কেটে দেন তিনি।’

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘আমি আইজিপি স্যারের অনুষ্ঠানে শহরে আছি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।’এ বিষয়ে এমপি আয়েনকে একাধিক বার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST