নিজস্ব প্রতিবেদক :-বাকেরগঞ্জে সুলতানা আলতাফ হোসনেয়ারা আশরাফ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে উপজে লার ভরপাশা ইউনিয়নে কৃষ্ণকাঠি গ্রামে মরহুম স্কুল শিক্ষক আলতাফ হোসেন খান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক ভাইস চ্যান্সেল র মরহুম আশরাফ আলী খানের বাড়ির আঙিনায় এক অনুষ্ঠান হয়।
ফাউন্ডেশনের ট্রাস্টি সুলতানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল। বিশেষ অতি থি ছিলেন- বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন,আশ্রাফুজ্জামান খোকন,মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান,বীর মুক্তিযো দ্ধা ফরিদুর রহমান খান,প্রেস ক্লাব সভাপতি আল-আমিন মিরাজ,দৈনিক মুক্ত খবর,সাপ্তাহিক অগ্রযা ত্রা ও ভোরের কুমিল্লার সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।হযরত শাহজালাল (র.) হাফিজি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. বেল্লাল হোসেনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কানাডা ইউনিভার্সিটির প্রফেসর ড. খান জহিরুল ইসলাম (রিপন)। ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যা লয় ময়মনসিংহের প্রফেসর ড. আখতারুজ্জামান খান (রিটু)। পারিবারিক সংশ্লিষ্টতা ও সেবা কার্যক্র মের বিষয়ে বক্তব্যে রাখেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের নজরুল ইসলাম খান (বুলবুল), ঋণদান কার্যক্রম সংক্রান্ত বিষয়ে রেহেনা বেগম ও আব্দুর রসিদ হাওলাদার।
আলোচনা সভায় ফাউন্ডেশনের ট্রাস্টি সুলতানা বেগমের মেধা মনন ও চিন্তাকে সাধুবাদ জানিয়ে তার ত্যাগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তা রা।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের প্রফেসর ওবায়দুর রহমান।
এদিন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। এ সময় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসানের নেতৃত্বে একদল প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী অংশ নেন। দিনব্যাপী তিন শতাধিক রোগীর পরীক্ষা-নিরী ক্ষা ও ওষুধসহ যাবতীয় চিকিৎসাসেবা ফাউন্ডেশ নের পক্ষ থেকে বিনামূল্যে করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অবাহ্যত থাকবে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।