October 23, 2026, 12:30 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃমুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা:সিনিয়র রিপোর্টার। কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস। কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে স্বাধীনতা যুদ্ধে শহিদের প্রতি জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, বিভিন্ন পর্যায়ের সন্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার ও সন্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ সর্ব স্তরের জনসাধারণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের সন্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ সর্ব স্তরের জনসাধারণ।

বাংলাদেশে চলমান অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা কে অশুভ শক্তি যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সম্মানিত বীর মুক্তিযোদ্ধাের অধিকতর সজাগ থাকার অনুরোধ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST