November 23, 2026, 7:47 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুনাকের উদ্যোগে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী আজ ময়মনসিংহে পুনাক, ময়মনসিংহ ও প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্হার আয়োজনে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীদেরও বিশেষ ভূমিকা রয়েছে। তারা নানা প্রতিবন্ধকতা নিয়েও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।পুনাক সভানেত্রী ২০০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থায় একটি কম্পিউটার ও একটি প্রিন্টার প্রদান করেন।

এ সময় পুনাকের আইন ও আইন সহায়তা বিষয়ক সম্পাদিকা ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, পুনাক, ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন এবং পুনাক ময়মনসিংহের অন্যান্য সদস্যাবৃন্দ উপস্থিতি ছিলেন।পরে পুনাক সভানেত্রী পুনাক ময়মনসিংহের শোরুম, ও কার্যালয় পরিদর্শন করেন। তিনি পুনাক, ময়মনসিংহের সার্বিক কর্মক্রমের ভূয়সী প্রশংসা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST