মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার :
গত ২৪ ডিসেম্বর ২০২২ র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল,০১টি দেশীয় প্রযুক্তিতে তৈরী এসবিবিএল এবং ০৪ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম @ গিট্টু জাহাঙ্গীর (৪০), পিতাঃ মৃত জনাব আলী, সাং- নোয়াপাড়া, থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর এবং বর্তমানে ছিন্নমূল জঙ্গল সলিমপুর, ০৬ নং সমাজ, থানা- সীতাকুণ্ড, জেলা – চট্টগ্রাম বলে জানা যায়।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি গিট্টু জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ সর্বমোট ১৮টি মামলা পাওয়া যায়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।