May 31, 2026, 2:26 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে তৃতীয় লিঙ্গের মাঝে কোতোয়ালি মডেল থানার ওসির কম্বল বিতারণ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ।বুধবার (১২জানুয়ারী) বিকালে নগরীর ব্রীজ মোড়ে আবাসন পল্লীতে বসবাসরড হিজড়াদের মধ্যে কম্বল বিতরণসহ তাদের সহযোগিতামূলক অনুদান তুলে দেন তিনি।

এসময় ওসি শাহ কামাল আকন্দ তার বক্তব্যে বলে ন,আমি আপনারদের ভাই,আপনাদের (হিজড়া দের) সঙ্গে থেকে নগরীর আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন,আপনাদের জন্য ( হিজড়া) আমাদের সবারই আরেকটু বিনয়ী হওয়া উচিত। তাদের টাকা তোলা নিয়ে আমরা বিরক্ত হই। কিন্তু আমরা ভাবি না তারা কিভাবে চলবে, আমরা তাদের জন্য কি করেছি।

ওসি আরো আরো বলেন,আমি আপনাদের জন্য যে কোন ধরণের সহযোগীতা দেওয়ার চেষ্টা করবো।আমি আশা করব,আমাদের সমাজের আলোকিত অনেক মানুষগুলো যুক্ত হবেন। আর তৃতীয় লিঙ্গের সদস্যরা মানুষের উপদ্রব থেকে মুক্ত হবে। তিনি হিজড়াদের উদ্দেশ্য করে বলেন আপনারাও মানুষে র সাথে খারাপ ব্যবহার করবেন না।

এ সময় তৃৃতীয় লিঙ্গের পক্ষে একজন বলেন, আমরা এলোমেলোভাবে ঘুরে বেড়ালে এই সমাজের অনেক মানুষ আমাদের খারাপ ভাবে নেয়। আমরা পিছিয়ে পড়ে থাকতে চাই না।

এ সময় ওসি তার বক্তব্যে হিজরাদের কর্মসংস্থান নিয়ে সমাজের বিত্তবানদের ভাবতেও পরামর্শ দেন। যদি তৃতীয় লিঙ্গের সদস্যদের বড় বড় প্রতিষ্ঠানে নিরাপত্তা সদস্য হিসেবে নিয়োগ দেয়া যায় তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাহলে তারা অনেক উপকৃত হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে বলে আশা করেন ওসি শাহ কামাল আকন্দ।
এর আগে নাইটগার্ড দের মাঝে কম্বল বিতরণ করেন ওসি।



Our Like Page
Developed by: BD IT HOST