June 30, 2026, 8:33 am
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লোমহর্ষক হত্যা, গুম ও ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ গলাকাটা চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – দক্ষিণখান থানার ক্লুলেস লোমহর্ষক হত্যা মামলার রহস্য উদঘাটনসহ গুম ও ছিনতাই য়ের ঘটনায় জড়িত গলাকাটা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতা কৃদের নাম- মোঃ খালেদ খান শুভ,মোঃ টিপু, মোঃ হাসানুল ইসলাম ওরফে হাসান,মোঃ জাহাঙ্গীর হোসেন,আব্দুল মজিদ ও মোঃ সুমন।

এসময় তাদের হেফাজত থেকে একটি সুইস গিয়ার, একটি ঢালাই পাথর খন্ড, ভিকটিম মোস্তফার ব্যবহৃ ত অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ জানুয়ারি ২০২৩খ্রি.) রাজধানীর বিভিন্ন এলাকাসহ মৌলভী বাজার জেলার রাজনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়ে ন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

আজ শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) বেলা ১১ :৪৫টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রি ফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার,পিপিএম-বার।অতিরিক্ত পুলিশ কমি শনার বলেন,ভিকটিম মোঃ মোস্তফা গত ৭ ডিসেম্বর ২০২২ খ্রি. রাত অনুমান ০৯.০০টায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

পরবর্তীতে কোথাও ভিকটিমের সন্ধান না পাওয়ায় ভিকটিমের মা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১৭ ডিসেম্বর অনুমান ১.৪৫ টায় ভিকটিমের মা লোক মারফত জানতে পারেন, দক্ষিণখান থানার আসিয়ান সিটির নিজস্ব ফাঁকা প্লটে একটি অজ্ঞাতনামা মৃতদেহ পড়ে আছে। ভিক টিমের মা ও বাবা দ্রুত ঐ স্থানে গিয়ে ছেলে মোস্তফা কে শনাক্ত করেন। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন,মামলাটি গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ঘটনার সহিত জড়িত আসামীদের শনাক্ত করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকাসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

অটো রিক্সা ছিনতাই কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা অটো রিক্সা ছিনতাই কাজ সফল করতে দুটি ধাপে সম্পন্ন করতো। শুভ,টিপু ও হাসানু ল তাদের টার্গেটকৃত অটো রিক্সার যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে হত্যা করে অটো রিক্সা নিয়ে আসতো। পরে ছিনতাইকৃত অটো রিক্সা জাহাঙ্গীর,মজিদ ও সুমনের নিকট দিয়ে দেয়। তারা তিনজন এমনভাবে বিক্রির কাজটি করতো কেউ যাতে সন্দেহ করতে না পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়,আসা মী শুভ,মোঃ টিপু, মোঃ হাসানুল ইসলাম গত ২৫ ডিসেম্বর ২০২২খ্রি. সন্ধ্যার পর যাত্রী সেজে ব্যাটারী চালিত অপর একটি অটো রিক্সা চালককে অটো রিক্সাসহ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচ লের ২৫নং সেক্টরের নির্মাণ স্থানে নিয়ে শুভ‘র ধারা লো ছবি দিয়ে আঘাত করে অটো রিক্সার চালককে হত্যা করে তার লাশ রোডের পাশে ড্রেনে ফেলে অটোরিক্সা নিয়ে যায়। এই ঘটনায়ও গাজীপুরের কালিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও ডিএমপির বিভিন্ন থানা ও ঢাকার আশপাশের অনেক থানায় হত্যা,গুম ও ছিনতাই ঘটনায় আরো মামলা রয়েছে। এসকল ঘটনায় তারা জড়িত কিনা, তা ডিবি পুলিশ খতিয়ে দেখবে। গ্রেফ তারকৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা ডিবিকে জানানোর অনুরোধ করেন তিনি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএ ম-সেবা’র তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এর নেতৃত্বে অভিযান টি পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST