October 25, 2026, 5:17 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে নিরাপত্তা ডিএমপি কমিশনার এর বিশেষ সাক্ষাৎ

Reporter Name

প্রথম বাংলা – ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)’র একটি নিরাপত্তা প্রতিনিধি দল।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) ডিএমপি সদরদপ্তরে কমিশনার মহোদয়ের সাথে সাক্ষাৎ করে ইসিবির ২ সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল।সাক্ষাৎকালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের আসন্ন বাংলাদেশ সফর – ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা সংক্রান্তে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বিপিএম বার, যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএমসহ ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৩টি ওডিআই ও ৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিম ২০শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বাংলাদেশে আসবে। ঢাকা ও চট্টগ্রাম – এ দুই ভেন্যুতে টাইগারদের মোকাবেলা করবে ওয়ানডে ও টি২০’র বিশ্বচ্যাম্পিয়ন থ্রি লায়ন্সরা।



Our Like Page
Developed by: BD IT HOST