October 24, 2026, 3:10 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অ্যাসেব আয়োজিত ৪৫ শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান

Reporter Name

স্টাফ রিপোর্টারঃবাংলাদেশের কোচিং পরিচালক দের সংগঠন,অ্যাসোসিয়েশন অব স্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব), সারা বাংলাদেশের প্রায় ১৫০ ০ প্রতিষ্ঠান এই সংগঠনের সদস্য। ২০লক্ষ শিক্ষার্থী এই ছায়া শিক্ষা প্রতিষ্ঠানে সহায়ক শিক্ষা নিয়ে থাকে।প্রায় লক্ষাধিক ও গরীব ও মেধাবী শিক্ষার্থী দেরকে আর্থিক সহায়তা করে থাকে এই প্রতিষ্ঠান গুলো। এই পরীক্ষায় অংশগ্রহণ করে মোহাম্মদ পুরের বিভিন্ন স্কুলের প্রায় ৪২১ জন শিক্ষার্থী।

এরই ধারাবাহিকতায় অ্যাসেব মোহাম্মদপুর ইউনিট এর আয়োজনে ২১ জানুয়ারি ২০২৩ ( শনিবার) মোহাম্মদপুর তাজমহল রোডের টোকিও স্কয়ার এ অ্যাসেব আয়োজিত বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যাসেব মোহাম্মদপুর শাখার সাংগঠনিক সম্পাদক কাওসার হামিদ সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসেব মোহাম্মদপুর ইউনিটের সাধারণ সম্পাদক রাসেল রায়হান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসেব মোহাম্মদপুর ইউনিটের সভাপতি কামরুল হাসান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহজাহান মাহমুদ (Chairman & CEO) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, (Ex. Chairman BTRC)। Special Guest: Giuseppe Semenza, Attache Head of Administration & Accountancy(Deputy Ambassador) Embassy of Italy.

এ সকল শিক্ষার্থীদের মধ্যে ৪৫ জনকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় এবং বাকী ৩৭৬ জানকে অংশগ্রহনমূলক সার্টিফিকেট প্রদান করা হয়। ৪৫ জনকে নগদ অর্থ, পুরস্কার ও ৫ লক্ষ – টাকার শিক্ষা বৃত্তি, ঘোষনা করা হয়।

প্রধান অ‌তি‌থি ব‌লেন,আজ যারা বৃ‌ত্তি পে‌য়ে‌ছো তারা ভ‌বিষ‌্যতে আরও ভা‌লো কিছু কর‌বে। আর যারা বৃ‌ত্তি পাও নাই তা‌দেরও হতাশ হবার কিছু নেই তোমরাও চেষ্টা কর‌লে ভা‌লো কিছু কর‌তে পার‌বে।সবাই‌কে জ্ঞান চর্চা কর‌তে হ‌বে। ডি‌জিটাল প্রযু‌ক্তির জন‌্য গোটা পৃ‌থি‌বি তোমা‌দের হা‌তের মু‌ঠোয়। তোমরা ইচ্ছা কর‌লেই ‌মোবাই‌লের মাধ‌্যমে ইন্টারনে‌টের মাধ্যেমে সব‌কিছু জান‌তে পা‌রো। আবার মোই‌লে যেমন ভা‌লো দিক আ‌ছে তেমন খারাপ দিকও কিন্তু আ‌ছে। কা‌জেই তোমরা স‌ঠিকপ‌থে ভা‌লো কা‌জে ব‌্যবহার কর‌বে।

সকল শিক্ষার্থীর জন‌্য শুভকামনা জানান তি‌নি।
পরে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।অতিথিদের মূল্যবান বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



Our Like Page
Developed by: BD IT HOST