July 1, 2026, 4:34 pm
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার এর বিরুদ্বে ঘাপলা নিকার বৈঠকে,নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিভিন্ন প্রলোভনে বন্ধুর বউকে নিয়ে উধাও – থানায় মামলা

Reporter Name

গ হ শংকর রায় – গংগাচড়া প্রতিনিধি

বন্ধুত্বের খাতিরে বন্ধুর বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে বন্ধুর বউকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরকী য়া সম্পর্কে জড়িয়ে ফেলে। এটি বাদী জানতে পেরে তাহাদের দুজনকেই সচেতন করেন। সচেতনতার একপর্যায়ে ঘটনার দিন ১২ জানুয়ারি নোহালীর নাগরাজটারীর দুই সন্তানের জননী গৃহবধূকে ৫৩ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার সহ পালিয়ে নিয়ে যায়।

অভিযুক্ত ব্যক্তি জলঢাকা উপজেলার কৈমারীর চেল্লাটারীর স্থানীয় বাসিন্দা শহীদার রহমানের ছেলে আলম মিয়া (৩৫)আলম মিয়ার সংসারে দুই সন্তান ও প্রথম স্ত্রী থাকা সত্বেও অনৈতিক সুবিধা এবং অর্থ সম্পদের লোভে ওই মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে মহিলার বাবার বাড়ি যাওয়ার অজুহাতে দুজনে অন্যত্র পালিয়ে যায়।কিছুদিন পর এলাকাবাসীর মুখে ওই মহিলা তার দুই সন্তানসহ বাবার বাড়ি হারিয়াল কুটি ইউনিয়নে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে প্রথম স্বামী ফিরিয়ে আনতে চাইলে অসম্মতি জানায়।

তারাগঞ্জ,বদরগঞ্জে অবস্থান করার সময় দুজনে হারিয়াল কুটি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় ও ইউপি সদস্য সহ এলাকাবাসীর হাতে ঘটনাক্রমে ধরা পড়লে ঘটনাচক্রে আলম মিয়া সেখান থেকে পালিয়ে আসেন।এ ব্যাপারে পলাতক মহিলার স্বামী ২৫ জানুয়ারি গংগাচড়া মডেল থানায় লিখিত অভি যোগ দায়ের করেন।

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ডিউটি অফিসার মামলাটি তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।



Our Like Page
Developed by: BD IT HOST