November 22, 2026, 11:37 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ.লীগের নমিনেশনের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ৩ জন গ্রেফতার

Reporter Name

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকাপ্রতিকের মনোনয়নের জন্য জনমত জড়িপে এগিয়ে রাখার আশ্বাসে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার সুধারাম থানার বিনোদপুর গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে জাহাংগীর হোসেন (৩৬) ও তার স্ত্রী নুয়ারনই গ্রামের বাহার মিয়ার মেয়ে তাছলিমা খাতুন (৩২), বেগমগঞ্জ থানার মনপুরা গ্রামের আছান উল্লাহর ছেলে মো: ফয়জুল্লাহ (৩০), তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো বলে জানা গেছে।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার গারাদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে একজন বিশেষ ব্যক্তিকে মনোনয়নের জন্য সুপারি শ ও জনমত জড়িপে এগিয়ে রাখার আশ্বাস দিলে তিনি তাদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করেন। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের নামে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

পরে গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে সোমবার (২রা অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শাহজাদপুর থানার চৌকশ একটি টিম অভিযান চালিয়ে পৌর শহরের গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রতারণার ঘটনায় জড়িত চক্রের মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। এসময় প্রতারক চক্রের বাকী ২ সদস্য কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের বাকী ২ সদস্য তাছলিমা খাতুন ও ফয়জুল্লাহ কে পাবনা জেলার ইশ্বরদী থানা পুলিশের সহযোগীতায় রুপপুর পুলিশ ফাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি প্রিমিও প্রাইভেট কার ও মানবাধিকার কমিশনের একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ভুয়া জনমত জরিপের কথা বলে তারা বিভিন্ন আসনে মনো নয়ন প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিত। অর্থনৈতিক সুবিধা চাইত। তারা নিজেদের কে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিত। জিজ্ঞাসাবাদে তারা ১০/১২ জন ব্যক্তির নিকট হতে প্রতারণামুলক অর্থনৈতিক সুবিধা নেয়ার কথা স্বীকার করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST