September 21, 2026, 2:06 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আখাউড়ায়, ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্যানেল মেয়রের ছেলে (অভি)কে ৪ কেজি গাঁজসহ গ্রেফতার।

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার) আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জারিফ আনছারি অভি (২২) নামে এক তরুণকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাদকসহ গ্রেফতার জারিফ আনছারি অভি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার জানান, সোমবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ জারিফ আনছারি অভি নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।

তিনি আরও জানান, এই ঘটনায় জারিফ আনছারি অভির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি মামলা আদালতে বিচারাধীন আছে।



Our Like Page
Developed by: BD IT HOST