October 23, 2026, 12:05 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমরা জনগণের সমর্থন নিয়ে চলছি – স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন কোনো ষড়যন্ত্র ও পেশিশক্তিতে বিশ্বাস করে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়ে চলছি, জনগণের সমর্থনেই আমরা রাজনীতি করি।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বাণিজ্য মেলার পুরাতন মাঠে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন,গত ১০ তারিখে আমরা দেখেছি,একটি রাজনৈতিক দল,তাদের সর্বা ত্মক সুবিধা দেওয়ার পরও তারা নির্দিষ্ট স্থানে সমাবে শ করার জন্য জোর ধরেছিল। আমরা তাদের বলে ছিলাম,আপনারা একটি উন্মুক্ত মাঠে যান। তারা বাধ্য হয়ে একটি মাঠে গেলেন, সেখানে সমাবেশ করলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সমাবেশ থেকে ১০ দফা দাবি তারা পেশ করলেন। এই জায়গায় আমাদের কোনো আপ ত্তি নেই। কিন্তু আপনারা যখন ভাঙচুর করেন, ষড়য ন্ত্র করেন,তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচা প বসে থাকবে না।

আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে মানুষের ঢল নেমেছে উল্লেখ করে তিনি বলেন,আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন,মানুষের ঢল নেমেছে। এ দেশের মানুষ,এ দেশের জনগণ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, ততদিন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST