October 27, 2026, 8:00 am
শিরোনামঃ
এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউএনওর উদ্যোগে রাতে প্রবেশপত্র পেল নীলফামারীর সেই ১৫ পরীক্ষার্থী

Reporter Name

প্রথম বাংলা – প্রবেশপত্রের জন্য শনিবার সারাদিন অপে ক্ষা করে না পেয়ে রাতে সড়ক অবরোধ করে নীলফামারীর টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী। পরে শনিবা র (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জে সমিন নাহারের উদ্যোগে তাদের বাড়িতে প্রবেশপত্র পৌঁছে দেয়া হয়। রবিবার সকালে তারা পরীক্ষায় বসেছে। তবে রেজিস্ট্রেশন না হওয়ায় এক শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি।

নজরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অভিভাবক জানান, রাত ১টার দিকে কয়েকজন এসে প্রবেশপত্র পৌঁছে দেন। এর আগে ইউএনও আশ্বাস দিলে আমরা বাসায় চলে আসি ।মেয়েকে বুঝিয়ে পড়তে বলি। সকালে তাকে পরীক্ষার হলে দিয়ে আসি।শিল্পী আক্তার নামে আরেক অভিভাবক বলেন,মেয়ের জন্য খুব চিন্তায় ছিলাম। অনেকটা ভেঙে পড়েছিল সে। রাতে প্রবেশপত্র হাতে পেলে চিন্তামুক্ত হই।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব জানান, রাতে ইউএনওর নির্দেশে আমরা কয়েকজনের বাড়িতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।এ বিষয়ে টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যা লয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুস জানান, রাতে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।ছমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব মেসবাহুল হক জানান, টুপামারী স্কুলের ওই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, রাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তাদের আশ্বস্ত করি প্রবেশপত্র দেওয়ার। স্কুলের শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তাদের চেষ্টায় রাতেই তাদের কাছে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়।
সৌজন্যে, dhakatimes. 24



Our Like Page
Developed by: BD IT HOST